ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সপরিবারে করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তাঁরা নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁরা সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।


শনিবার (৩০ এপ্রিল) রাতে যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷


যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগ চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।


রবিবার ১ মে বাদ আসর, ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের নীচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑